• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

উইকেট দেখেই কাল দ্বিতীয় টেস্টের একাদশ ঠিক করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  ২২ নভেম্বর ২০২৬, ২২:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, তা এখনো চূড়ান্ত করেননি প্রধান কোচ ফিল সিমন্স। সেঞ্চুরিয়নের উইকেটের চরিত্র দেখেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চান তিনি। প্রতিপক্ষের পেস আক্রমণে আনরিখ নরকিয়া ফিরলেও তাঁকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই বাংলাদেশের। প্রথম টেস্টের মতো এবারও সব ধরনের পেসারের বিপক্ষে প্রস্তুতি নিয়েছে দল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফিল সিমন্স জানান, একাদশের সমন্বয় নিয়ে এখনো আলোচনা চলছে। আগের টেস্টে আট ব্যাটার খেলানোর প্রসঙ্গ উঠলে তিনি সংশোধন করে বলেন, বাংলাদেশ আসলে সাত ব্যাটার নিয়ে খেলেছিল। এবার উইকেটের চরিত্র বুঝে একাদশ ঠিক করা হবে। সিমন্স বলেন, ‘আমরা সাত ব্যাটার নিয়ে খেলেছিলাম। তবে এখনো একাদশ চূড়ান্ত করিনি। মাঠে গিয়ে উইকেট দেখার পর ঠিক করব, একাদশ কেমন হবে।’

সেঞ্চুরিয়নে আগের টেস্টগুলোতে ভারত ও পাকিস্তানের মতো দল চার পেসার নিয়ে খেলেছে। বাংলাদেশের স্কোয়াডেও এখন চার পেসার রয়েছেন। তবে অন্য দলগুলোর কৌশল অনুসরণ না করে নিজেদের প্রয়োজন অনুযায়ী বোলিং আক্রমণ সাজাতে চান সিমন্স। তাঁর কথায়, ‘এখানে অন্য দলগুলো চার পেসার নিয়ে খেলেছে, কিন্তু সেটি তাদের দলের গঠন ও ভারসাম্যের সঙ্গে মানানসই ছিল। আমাদের দেখতে হবে, বাংলাদেশের জন্য কোন সমন্বয়টি সবচেয়ে কার্যকর।’

প্রথম টেস্টে বাংলাদেশের বোলিংয়ের সবচেয়ে বড় ঘাটতি ছিল লাইন ও লেংথে। প্রতিপক্ষ ব্যাটারদের অফ স্টাম্প ও চতুর্থ স্টাম্পের লাইনে যথেষ্ট খেলাতে পারেননি বোলাররা। দ্বিতীয় টেস্টে এ জায়গায় উন্নতি চান কোচ। তবে ১২১ রানে ৫ উইকেট হারানোর পর প্রথম ইনিংসে ৪০০ রান করতে পারাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

সিমন্স বলেন, ‘আমরা তাদের যে লাইনে বল করেছি, সেটি নিয়ে অনেক কথা হয়েছে। আমাদের মনে হয়েছে, আমরা প্রতিপক্ষ ব্যাটারদের যথেষ্ট খেলাতে পারিনি। এ জায়গায় উন্নতি করতে হবে। প্রথম ইনিংসে ১২১ রানে ৫ উইকেট হারানোর পর ৪০০ রান করতে পারা দারুণ ব্যাপার। তবে অফ স্টাম্প ও চতুর্থ স্টাম্পের লাইনে ব্যাটারদের আরও বেশি খেলাতে হবে।’

আরও পড়ুন

পেনাল্টিতে ম্যানইউকে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

যে কারণে তাওহীদ হৃদয়কে শাস্তি দিল আইসিসি

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে কাগিসো রাবাদার সঙ্গে আনরিখ নরকিয়ার ফেরার সম্ভাবনা বাংলাদেশের জন্য বাড়তি চ্যালেঞ্জ। তবে নরকিয়া কিংবা করবিন বশ প্রথম টেস্টে খেলবেন না—এমনটা ধরে নিয়ে প্রস্তুতি নেয়নি বাংলাদেশ। সিমন্স জানিয়েছেন, প্রতিপক্ষের সব পেসারের কথা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘প্রথম টেস্টে নরকিয়া খেলবে কি খেলবে না, এটা আমরা আগে থেকে জানতাম না। আমরা সব ধরনের পেসারের বিপক্ষেই প্রস্তুতি নিয়েছিলাম, সেটা দ্রুতগতির হোক কিংবা মাঝারি গতির। এবারও একইভাবে প্রস্তুতি নিচ্ছি।’

বাংলাদেশের ব্যাটারদের শরীর থেকে দূরে গিয়ে শট খেলার প্রবণতা নিয়েও কাজ করছেন কোচ। ব্যাটে লেগে বল স্টাম্পে গিয়ে আঘাত করার ঘটনা এড়াতে ব্যাটারদের শরীরের কাছাকাছি থেকে খেলার পরামর্শ দেওয়া হচ্ছে। সিমন্সের ব্যাখ্যা, ‘শরীর থেকে দূরে গিয়ে খেললে এমনটা হয়। আমরা চেষ্টা করছি, কেউ যেন শরীর থেকে দূরে গিয়ে শট না খেলে। কারণ, এভাবে খেললে ব্যাটে লেগে স্টাম্পে বল যাওয়ার সম্ভাবনা থাকে।’

এমএস/

  • দক্ষিণ আফ্রিকা
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা
তাসকিনের জোড়া আঘাতে লাঞ্চের আগে ম্যাচে ফিরল বাংলাদেশ
তাসকিনের জোড়া আঘাতে লাঞ্চের আগে ম্যাচে ফিরল বাংলাদেশ
হাসানের শেষ বিকেলের ঝলকে ম্যাচে ফিরল বাংলাদেশ
হাসানের শেষ বিকেলের ঝলকে ম্যাচে ফিরল বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের
দক্ষিণ আফ্রিকায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X